ঢাকা, -

আলোচিত সংবাদ

আ. লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা, বাবা ছেলে গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে মামলার প্রধান আসামি বাবা জসিম উদ্দিন ও মামলার ৩ নম্বর আসামি তার ছেলে মোহাম্মদ রাহাত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাবা ও ছেলেকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।

আরও পড়ুন  ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ আহত ৩

গ্রেফতার জসিম উদ্দিন নগরীর সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।

এডিসি স্পিনা রানী প্রামাণিক বলেন, পাহাড়তলী থানার মো.হোসেন মান্না হত্যা মামলার আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পাহাড়তলী থানায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আর নেই

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মান্নাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মান্না ওই এলাকার বাসিন্দা। তিনি নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ