ঢাকা, -

আলোচিত সংবাদ

ইপিজেড-পতেঙ্গায় অসামাজিক কার্যকলাপ, ৯ হোটেলকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর ইপিজেড-পতেঙ্গা এলাকায় অসামাজিক কার্যকলাপ ও লাইসেন্সবিহীন হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার দায়ে যৌথ অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়ায় এক রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেয়া হয়।

শনিবার (৮ জুলাই) দিনব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, সিএমপির পক্ষে কর্ণফুলী জোনের এসি মো. আরিফ হোসেন এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

আরও পড়ুন  ফটিকছড়িতে প্রসূতির মৃত্যুর পর 'সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন' সিলগালা

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় লাইসেন্সবিহীন হোটেল, রেস্তোরা এবং আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় পতেঙ্গা এলাকার বরিশাল হোটেল, হোটেল পতেঙ্গা টু ডে, পি এফ সি রিসোর্ট, হোটেল টানেল ভিউ এবং ইপিজেড এলাকার হোটেল রেড ব্লু ইন্টারন্যাশনাল, হোটেল ব্লুসম ইন্টারন্যাশনাল ও হোটেল মুনকে অর্থদণ্ডের পাশাপাশি অসামাজিক কার্যকলাপে সহায়তা করার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

এছাড়া রেস্টুরেন্টে পর্দা দিয়ে ছোট গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপ পরিচালনা ও লাইসেন্স না থাকায় গ্রিন ফুড রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেয়া হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় বিবি মেক ওভার নামের একটি বিউটি পার্লারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৯টি প্রতিষ্ঠানে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ