ঢাকা, -

আলোচিত সংবাদ

ঈদের শুভেচ্ছা জানালেন মাহবুবর রহমান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাটহাজারি মডেল থানার মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহবুবর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কোরআন নাজিলের মাস রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম পালনের পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মাঝে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

আরও পড়ুন  উখিয়ায় ভয়াবহ আগুনে গৃহহীন ৩ হাজার রোহিঙ্গা

তিনি আরো বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ মানুষে দয়া, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি। একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নেই।

আরও পড়ুন  পতেঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তিনি বলেন, সারা দেশে তীব্র তাপদাহ বিরাজ করছে। মহান রাব্বুল আলামিনের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি আমাদের সবাইকে সকল বিপদাপদ থেকে হেফাজত করুন এবং আমার প্রিয় দেশবাসীর প্রতি তাঁর অনুগ্রহ অবারিত ধারায় বর্ষণ করেন।

আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। একইসাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি বলেন এ মানবিক পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির জেরে’ প্রতিপক্ষের হামলায় নিহত ২ যুবক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ