ঢাকা, -

আলোচিত সংবাদ

উখিয়ায় ১০৫ কোটি টাকার আইস উদ্ধার, আটক ৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১০৫ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবি’র আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করেন সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির।

আরও পড়ুন  চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা, মা-বাবা আহত

আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে বুজুরুছ মিয়া (৫১), একই গ্রামের আব্দু শুকুর ছেলে মোহাম্মদ ইসমাইল (২৫) ও পালংখালী এলাকার আবুল মণ্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)। আটককৃতদের উখিয়া থানার হস্তান্তর করা হয়।

কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার থেকে মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচারের খবরে বালুখালী বিওপি’র সদস্যরা কৌশলে অবস্থান নিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে খবর আসে পালংখালী রহমতের বিল এলাকায় বিপুল পরিমাণ আইস পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে একটি আশ্রয় কেন্দ্র থেকে ২১ কেজি ওজনের ২০ প্যাকেট আইস উদ্ধার করা হয়। এসময় তিনজন গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সেই ১২টি মন্দির পেলো ২৪ লাখ টাকা অনুদান

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক, চোরাচালান রোধে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে বর্ডার গার্ড বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে কাঁটাতারের বেড়া সংস্কার সহ সব বিষয়ে আলোচনা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ