ঢাকা, -

আলোচিত সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে মো. সেলিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  বিএনপির সমাবেশে পুলিশ কনস্টেবল নিহত

সেলিম একই ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।

এ বিষয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রাত ১০টার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  অবশেষে নিখোঁজ শিশু আয়নীর মরদেহ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ