ঢাকা, -

আলোচিত সংবাদ

উত্তাল কক্সবাজার, রাতের আধারে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার জেলা শহরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার পর হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল বের হয়। ১৫ থেকে ১৬ জনের এই মিছিলের কারো ছিল মুখ খোলা আবার কারো মুখ ছিল মাস্ক দিয়ে ঢাকা।

সামনে ব্যানার নিয়ে তারা প্রধান সড়কের ঝাউতলার মোড় পর্যন্ত গিয়ে উধাও হয়ে যায়। মিছিলে নানা স্লোগান দেন তারা।

এ খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার শহরে আলোচনার সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাস্তায় নামে ছাত্রদল এবং ছাত্রশিবিরও। একসঙ্গে চলে বিক্ষোভ মিছিল।

আরও পড়ুন  ফটিকছড়িতে ভয়াবহ আগুনে ১০ বসতঘর পুড়ে ছাই

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে কক্সবাজার। এ সময় ছাত্রনেতারা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে হুঁশিয়ার করে দেন।

শহরের বার্মিজ মার্কেট এলাকায় সংক্ষিপ্ত পথসভা করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ছাত্র প্রতিনিধি শাহেদ বলেন, ‘কিছু দিন আগে আমরা ছাত্রলীগকে বলেছিলাম “দেখা না দিলে বন্ধু কথা কইও না”। তাই হয়তো তারা টুস করে দেখা দিতে এসে আবারও টুস করে গর্তে মিলিয়ে গেছে।

আরও পড়ুন  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আর নেই

জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, শান্ত কক্সবাজারকে অশান্ত করার পায়তারা করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আওয়ামী লীগের এই পায়তারা কক্সবাজারবাসী যে কোন মূল্যে রুখে দেবে।

ছাত্রলীগের মিছিলের কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। যা কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের লালদিঘি পাড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়।

আরও পড়ুন  রাজপথে শিবির, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা

সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহীম নূরী বলেন, এখনো আমাদের শরীরের রক্ত গরম হয়নি।

শিবির নেতা বলেন, যে দিন রক্ত গরম হবে সে দিন এই কক্সবাজার থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

তিনি ঝটিকা মিছিলের সাথে জড়িত সকলকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ