বরিশাল নগরীর রুপাতলীতে যাত্রীবাহী বাসচাপায় পুলিশের এসআই পদমর্যাদার এক কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) বিকেলে এক সঙ্গীসহ মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ঝালকাঠির রায়াপুরে যাচ্ছিলেন তিনি।
সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
ঢাকা এসবিতে কর্মরত ছিলেন মো. ফয়েজ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপরিত দিক থেকে ছুটে আসা হিমেল পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের সম্মুখে বরিশাল-ঝালকাঠি সড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তা নিহত হন এবং মোটরসাইকেলের পেছনে থাকা সঙ্গী নিহত কর্মরত মো. ফায়েজ এর ফুফাতো ভাই গুরুতর আহত হন।
গুরুতর আহতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত পুলিশ কর্মকর্তা আউটসাইড ক্যাডেট ৩৫ তম ব্যাচে সাব ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগদান করেন।














