ঢাকা, -

আলোচিত সংবাদ

‘ওয়াশিংটন পোস্ট’র নামে ড. ইউনূসকে নিয়ে ভুয়া প্রতিবেদন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দৈনিক ওয়াশিংটন পোস্টের নামে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ প্রতিবেদনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা থেকে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে পোস্টে বিষয়টি উল্লেখ করে সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যোগাযোগ করেন ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষের সঙ্গে। পত্রিকা কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটি তাদের করা নয়।

আরও পড়ুন  রাশিয়ার ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

এ নিয়ে প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখার ফেসবুক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সকলকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন  অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি: ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কয়েক হাজার সামরিক সদস্যকে চাকরিচ্যুত করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ড. ইউনূস- শিরোনামের ওই মিথ্যা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। শেখ হাসিনা চলতি বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন এর কয়েকদিন পর, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মিথ্যা ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করছে। ওই ছাত্র সংগঠনগুলোকে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই বিক্ষোভের লক্ষ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে যেকোনো মূল্যে পদত্যাগে বাধ্য করা।

আরও পড়ুন  ভারতে ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভুয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ