ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে ২ কেজি হেরোইনসহ বাস যাত্রী আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারে ২ কেজি হেরোইনসহ শ্যামলী বাসের এক যাত্রীকে আটক করেছে বিজিবি।

রবিবার (৩০ জুলাই) সকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে হেরোইনসহ বাস যাত্রীকে আটক করা হয়।

আটক মোহাম্মদ সেলিম (৪১) কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, কক্সবাজারে মাদকের বড় চালান আসছে এমন খবরে সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। কক্সবাজারমুখী শ্যামলী পরিবহন বাসে তল্লাশি করে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় সেলিম নামে এক বাসযাত্রীকে আটক করা হয়।

আরও পড়ুন  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা৷

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ