ঢাকা, -

আলোচিত সংবাদ

কমেছে আলু-পেঁয়াজের দাম, চাল-মুরগির বাজারে অস্থিরতা

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর বাজারে কমেছে সবজির দাম। সেই সঙ্গে আলু-পেঁয়াজ-ডিমেও স্বস্তি মিলছে। তবে চাল ও মুরগির বাজারে অস্থিরতা দেখা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, সহনীয় মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। গত সপ্তাহের ৪০ টাকা কেজি মুলা আজ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, ৬০ টাকার গোল বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা থেকে ৪০, ৪০ টাকার কলার হালি ৩০ টাকা, লাউ প্রতিটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন  বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন, অপরিকল্পিত রেলপথ নির্মাণ বলছে বিশেষজ্ঞরা

ফুলকপি ও বাঁধাকপি ১০ টাকা কমে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, শালগম ৪০ টাকায, শিম ৪০ থেকে ৫০ টাকা, শসা ও টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহে আলু ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের ৫৫-৬০ টাকার আলু প্রতি কেজিতে ৫ টাকা কমে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ প্রতি কেজিতে ৫ টাকা কমে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রসুন ২৫০ টাকা ও ভারতীয় রসুন প্রতি কেজি ২২০ টাকা, চায়না আদা ২০০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন  কুমিল্লার চৌদ্দগ্রামে চলছে সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

এছাড়া প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে ১২ টাকায়। প্রতি ডজন ডিম ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গত দুই সপ্তাহে কোনো কোনো চাল কেজিতেই বেড়েছে ১০ টাকা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়ার কথা বলে চালের দর বাড়াচ্ছেন মিলাররা। এভাবে অযাচিত দাম বাড়ার কারণে বিপাকে সাধারণ ক্রেতারা।

সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেট ও নাজিরশাইলের। খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি করছেন ৭৮ থেকে ৮০ টাকায়। আর নাজিরশাইল বিক্রি করছেন ৮০ থেকে ৮৬ টাকায়। ১৫ দিন আগেও মিনিকেট চাল ৬৮ থেকে ৭৫ টাকায় এবং নাজিরশাইল ৭০ থেকে ৭৮ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে দুই জাতের চালের কেজিতে বেড়েছে যথাক্রমে ৫ থেকে ১০ এবং ৮ থেকে ১০ টাকা।

আরও পড়ুন  ঢাকা দক্ষিণ সিটির ২ ওয়ার্ডকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণা

গত সপ্তাহের ৩৫০ টাকার সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। এক কেজি ওজনের ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংসের কেজি কেনা যাচ্ছে ৭০০- ৭৫০ টাকায়। অপরিবর্তিত দেখা গেছে মাছের বাজার।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ