ঢাকা, -

আলোচিত সংবাদ

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসার খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডা- এই পাঁচ দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসার খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘের এই সংস্থার আশঙ্কা, আরও কিছু দেশে এই ভ্যারিয়েন্ট এসে থাকতে পারে।

এমন আশঙ্কার কারণও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র মহাপরিচালক টেড্রস আদহানম গেব্রেসুস।

তিনি জানান, অনেক দেশই এখন ডাব্লিউএইও-কেচ করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য দিচ্ছে না। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হওয়ার তথ্য কম পাওয়া যাচ্ছে। করোনা সংক্রান্ত জটিলতা যাদের শরীরে দেখা গেছে, তাদের মধ্যে মাত্র ১১% মানুষ আইসিইউতে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

আরও পড়ুন  পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অব্যাহতি

বেশির ভাগ দেশ করোনা সংক্রমণ সংক্রান্ত খবর না জানানোয় হতাশা প্রকাশ করে টেড্রস আদহানম গেব্রেসুস বলেন, এ কারণে আমরা এই মুহূর্তে কোভিড-১৯-এর কারণে মোট কতজন মারা গেছেন তা বলতে পারছি না।

গত বুধবার ডাব্লিউএইচও জানায়, কোভিড-১৯ এর প্রকোপ অনেক কমে গেলেও করোনার বিদায়ের লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ইতিমধ্যে চলে এসেছে নতুন ভ্যারিয়েন্ট। ডাব্লিউএইচও নতুন ইজি-৫ ভ্যারিয়েন্টের নাম দিয়েছে, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’।

আরও পড়ুন  'খালেদা জিয়া'কে মুক্তি দিতে 'শেখ হাসিনা'কে জাতিসংঘের চিঠি

বিবৃতিতে ডাব্লিউএইচও জানায়, নতুন রূপে আসা এই করোনা যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় বেশ দ্রুত ছড়াচ্ছে। করোনা পরীক্ষা করা ১৭% মানুষের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

তবে বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত পাওয়া তথ্যের আলোকে ধারণা করা যায়, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ সারা বিশ্বে মহাতঙ্ক ছড়ানো কোভিড-১৯-এর মতো বিপজ্জনক নয়, জনস্বাস্থ্যে বড় ধরনের হুমকি হয়ে ওঠার আশঙ্কাও অনেক কম।

আরও পড়ুন  হাসপাতালে ভিড় না করে দোয়া করার আহ্বান রিজভীর

কম বিপজ্জনক হলেও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’-কে অবশ্য খাটো করে দেখছে না যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে এর টিকা বাজারে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র পরিচালক ড. ম্যান্ডি কোহেন জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকেই ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট-এর টিকা চলে আসতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ