ঢাকা, -

আলোচিত সংবাদ

কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার, ৩ দিন পেরিয়ে গেলেও মেলেনি পরিচয়

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলা এলাকায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের কপাল, কাঁধ ও বাম বাম চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (৩০ জুন) উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম পাশে বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর তিনদিন পেরিয়ে গেলেও রবিবার (২ জুলাই) পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আরও পড়ুন  হাটহাজারিতে পুকুরে ডুবে শিশু কন্যার মৃত্যু

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানি প্রামাণিক বলেন, যুবকের কপাল, কাঁধ ও বাম চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লাল-সাদা প্রিন্টের ছেড়া পাঞ্জাবি ও কোমরে কালো রঙের সুতা দিয়ে দুটি তাবিজ এবং গলায় একইভাবে পয়সার মতো আরো একটি তাবিজ বাঁধা ছিল। কেউ তার পরিচয় জানতে পারলে কর্ণফুলী থানায় যোগাযোগ করার অনুরোধ রইল।

আরও পড়ুন  সীতাকুণ্ডে পিটিয়ে সাগরে ফেলে দেওয়া জেলের লাশ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ