- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কর্মদক্ষতায় পুরস্কৃত হলেন টিআই বায়েজিদ আলমগীর হোসেন

মাসিক কাজের স্বীকৃতি স্বরূপ, যানজট নিরসনে কার্যকর ভূমিকা পালন ও ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা প্রয়োগ করে সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় ৫ জন ট্রাফিক ইন্সপেক্টর ও ১৫ জন সার্জেন্টকে পুরস্কৃত করা হয়েছে। কর্মদক্ষতা মূল্যায়নে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

জানা গেছে, গত মে/২০২৩ মাসের সার্বিক কর্মদক্ষতা বিবেচনায় ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) বায়েজিদ আলমগীর হোসেনকে সেরা টিআইয়ের পুরষ্কার দেয়া হয়।

আরও পড়ুন  মিরসরাইয়ে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বৃহস্পতিবার (১৫ জুন) ট্রাফিক উত্তর বিভাগ কার্যালয়ে ২০ সার্জেন্টকে পুরস্কার তুলে দেন ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদিন।

মাসিক সভায় উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদিন বলেন, স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট চট্টগ্রাম শহরের জন্য দরকার স্মার্ট ট্রাফিক সিস্টেম। এই সিস্টেম ডেভেলভ করতে সংশ্লিষ্ট সেবা সংস্হাগুলোকে একসাথে কাজ করতে হবে। ট্রাফিক উত্তর বিভাগ ইতোমধ্যে তা শুরু করে দিয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে দফায় দফায় মারামারিতে জড়াল বিএনপি'র দুই পক্ষ

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারি পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) কামাল হোসেন এবং ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত অন্যান্য অফিসার ও পুলিশ সদস্য।