চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকার নাহার ফিড মিলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে মহাসড়কের পাশে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে আছে; স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণায় তাকে মানসিকভাবে প্রতিবন্ধী মনে হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।














