ঢাকা, -

আলোচিত সংবাদ

কলাপাতা কাটা নিয়ে ভাইয়ের হাতে বোন খুন, গ্রেপ্তার ৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের আনোয়ারায় কলাপাতা কাটা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর বন্দর থানার ঈশান মিস্ত্রীর হাট এলাকার ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রেজাউল করিম (৩৫), নাসিমা আকতার (৩৪), ছখিনা খাতুন (৫০)। তারা সকলেই আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া আজিজ মেম্বার বাড়ির বাসিন্দা।

র‌্যাব জানায়, নিহত ভিকটিমের ভাইয়ের বাড়ি ও তার শ্বশুর বাড়ি একই জায়গায়। দীর্ঘদিন ধরে ভিকটিমের সঙ্গে তার চাচাতো ভাই রেজাউলের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৭ মে বিকেলে কলাগাছের পাতা কাটার বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ভিকটিমের চাচাতো ভাই রেজাউল, তার স্ত্রী, শাশুড়ি এবং আরও ৩-৪ জন সহযোগীসহ পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লোহার রড, লাঠি নিয়ে ভিকটিমের উপর হামলা করে। এসময় আসামিদের এলোপাতাড়ি আঘাতে ভিকটিমের মাথা, বুক এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে ভিকটিমকে মৃত ভেবে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন  প্রধান শিক্ষকের খামখেয়ালিতে 'এসএসসি'তে ফেল ১৩ পরীক্ষার্থী

পরে গুরুতর আহতাবস্থায় ভিকটিমের ভাই ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোহাম্মদ আমিন বাদী হয়ে চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

আরও পড়ুন  হাটহাজারীতে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মামলার প্রধান তিন আসামি নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রীর হাট এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। গত ২০ মে দিবাগত রাত ৩টার দিকে ওই ভাড়া বাসা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  শিবগঞ্জের সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ