ঢাকা, -

আলোচিত সংবাদ

কাপ্তাই সড়কে চলন্ত সিএনজির ওপর গাছ ভেঙে পড়ে আহত ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলন্ত সিএনজির ওপর আকাশ মণি গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন চালকসহ দু’জন।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এতে সড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুর ১টার দিকে গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুল ইসলাম জানান, দেড় ঘন্টারও অধিক সময়ের চেষ্টায় গাছটি অপসারণ করা হয়। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন  স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টি হলেই সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছ উপড়ে পড়ছে। সড়কে হেলে পড়া গাছে ধাক্কা লেগে বাসের ছাদে থাকা এক যাত্রী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে কয়েকবছর আগে। এছাড়া অ্যাম্বুল্যান্সে মরা গাছের ঢাল পড়ে স্বজনসহ রোগী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ