- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কালুরঘাট কর্ণফুলী নদীর তীরে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাশ উদ্ধারে কালুরঘাট পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হৃদয় মাহমুদ লিটন।

তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মৃতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  ফটিকছড়িতে ব্রীজের রেলিং ভেঙে ট্রাক খাদে, আহত চালক