ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়িতে ব্রীজের রেলিং ভেঙে ট্রাক খাদে, আহত চালক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফটিকছড়িতে ব্রীজের রেলিং ভেঙে খালি ট্রাক খাদে পড়ে গুরুতর আহত হয়েছে মো. শিহাব (২৯) নামে এক চালক।

রবিবার (১৪ মে) সকালে ফটিকছড়ির ধুরুং খালের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ড্রাইভার শিহাব বাশঁখালীর শাহ আলমের পুত্র।

ঘটনার বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক পরিমল সরকার জানান, ট্রাকটি ব্রীজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে ট্রাকটি খালি ছিল। চালক গুরুতর আহত হয়েছেন। ফটিকছড়ি থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ