ঢাকা, -

আলোচিত সংবাদ

কাল চীন সফরে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামীকাল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

বুধবার (৮ নভেম্বর) এই সফরে প্রতিনিধিদলের অংশ হিসেবে যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদসহ কয়েকজনের।

মঙ্গলবার (৭ নভেম্বর) গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন শাম্মী আহমেদ।

তিনি বলেন, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রতিনিধি দলের সদস্যরা। সফরকারী দল পাঁচ দিন চীনে অবস্থান করবে। এতে আলোচনার বিষয়বস্তু থাকবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি।

আরও পড়ুন  'ওয়াশিংটন পোস্ট'র নামে ড. ইউনূসকে নিয়ে ভুয়া প্রতিবেদন

সফরটি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে হলেও বাংলাদেশের নির্বাচনের আগে এমন সফর গুরুত্বের সঙ্গে দেখছে আওয়ামী লীগ। কূটনৈতিকদেরও সফরটি ঘিরে নজর রয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ