- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কাল ঢাকায় আসছেন কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দু’দিনের সফরে আগামীকাল ঢাকায় আসবেন। কাতারের আমিরের সফরকালে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন  হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের দুই দিনের সফরে বাংলাদেশ ও কাতারের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে।

সম্ভাব্য চুক্তিগুলো হচ্ছে- দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনি বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দু’দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন।

আরও পড়ুন  পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে ভারত

সম্ভাব্য পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা।

সফরকালে কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেয়া হবে বলে জানান মন্ত্রী। আশা করেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে, সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পাকিস্তানের হাইকমিশনার। সাক্ষাতে ৭১ এর গণহত্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী