ঢাকা, -

আলোচিত সংবাদ

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, থাকছে চাল ডাল তেল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামীকাল রবিবার (১৩ আগস্ট) থেকে ভর্তুকি মূল্যে তিনটি পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা টিসিবি। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীরা চাল, ডাল ও ভোজ্যতেল ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।

শনিবার (১২ আগস্ট) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন  হঠাৎ ঢাকা ছাড়লেন পিটার হাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে। টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল ও ভোজ্যতেল কিনতে পারবেন।

কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন। কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

আরও পড়ুন  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবে। এছাড়া শুধুমাত্র উদ্বোধনী ওয়ার্ডে চিনি দেওয়া হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ