ঢাকা, -

আলোচিত সংবাদ

কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে হত্যা  করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (৩০ এপ্রিল) আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের ঈদগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

আরও পড়ুন  আতংক ছড়াতে মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠি: র‍্যাব ডিজি

ডা. মো. মোয়াজ্জেম আহমেদ বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। তাকে মৃত ঘোষণার পরও স্বজনরা আর কিছু দেখার সুযোগ না দিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

আরও পড়ুন  'হিরো আলম'কে নিয়ে কিছুই বলেননি ওবায়দুল কাদের

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ