- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, করতে পারবেন না নির্বাচন

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

আরও পড়ুন  রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন

তিনি সাংবাদিকদের জানান, মঞ্জুরুল আহসান মুন্সী প্রিমিয়ার ব্যাংক থেকে ৮৮ কোটি ঋণ নিয়েছিলেন, যা পরিশোধ করেননি। এর ফলে তার নাম ঋণ খেলাপির তালিকায় ওঠে। এর বিরুদ্ধে বিএনপির প্রার্থী মুন্সী হাইকোর্টে রিট করলে আদালত তিন মাসের স্থগিতাদেশ দেয়। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে। এখন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন।

আরও পড়ুন  শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

এর আগে ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরমধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীও অন্যতম। সম্প্রতি ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে।

ওই আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন  জাপানে ফের ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি