ঢাকা, -

আলোচিত সংবাদ

কোতোয়ালি থানার ওসিকে ধাক্কা দিলেন উপমন্ত্রীর বডিগার্ড, থানায় জিডি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বডিগার্ডের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।

একইসঙ্গে এ ঘটনায় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

অভিযুক্ত বডিগার্ডের নাম সন্তু শীল। তিনি সিএমপির সহকারী উপপরিদর্শক (এএসআই) ও শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড হিসেবে নিয়োজিত।

আরও পড়ুন  চট্টগ্রামে রেলওয়ের বেদখল হওয়া ২০ কোটি টাকার জমি উদ্ধার

বৃহস্পতিবার (২০ এপ্রিল) নগরীর পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় ঈদসামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী। ওই সময় উপমন্ত্রীর সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরীকে প্রটোকল দিয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল কবির। এ সময় পেছন থেকে ওসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এএসআই সন্তু শীল। সঙ্গে সঙ্গে ওসি প্রতিবাদ করলে উপমন্ত্রীর বডিগার্ড তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওসি। তখন বডিগার্ড ও ওসিকে অনুষ্ঠানস্থলের পাশের রুমের ভেতরে নিয়ে যান মহিবুল হাসান চৌধুরী।

আরও পড়ুন  ঈদের কেনাকাটা নিয়ে স্বামীর সাথে ঝগড়া, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

বৃহস্পতিবার রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেন ওসি। সেইসঙ্গে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে জানতে চাইলে ওসি জাহিদুল কবির বলেন, আমি জিডি করেছি। এ নিয়ে কোনও কথা বলতে চাই না। যা বলার সিএমপি কমিশনারকে বলেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ বলেন, জিডি হয়েছে। বিষয়টি ঈদের পর তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন  ঢাকার মিরপুরে বখাটের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ