ঢাকা, -

আলোচিত সংবাদ

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের প্রবেশ পথে ওয়াজি উল্লাহ ইনস্টিটিউটের পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন-  মো. আক্তার হোসেন সুমন (৩৫), মো. সাইফুল সুমন (২৬), মো. রবিউল লাবু (১৯), মো. ইয়াছিন (১৯) এবং মো. সজিব (২৩) ।

আরও পড়ুন  সহিংসতার আগুনে পুড়েছে রাউজান কলেজের মালিকানাধীন মার্কেট

ওসি জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের প্রবেশ পথে ওয়াজি উল্লাহ ইনস্টিটিউটের পশ্চিম পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন আসামি পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ টি স্টীলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ