- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ক্ষেপণাস্ত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশের অভিযোগে ১ বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও প্রকাশ করেছেন, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন  রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা, গৃহকর্মী পলাতক

তদন্তে দেখা গেছে, কিছু ভিডিওতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধের দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র এবং জনসমাগমের ভিডিও দেখানো হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য তৈরি করা হয়েছিল।

কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে নিরাপত্তা হুমকি তৈরি হওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। অন্য ভিডিওতে বিদেশের ঘটনার ভিডিওকে ভুয়া দাবি করে সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বলে দেখানো হয়েছিল।

আরও পড়ুন  চট্টগ্রামে এস আলমের ১১ কারখানা বন্ধ ঘোষণা, ৬ হাজার কর্মীর অনিশ্চিত ভবিষৎ

দেশটির পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো বা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিপন্ন করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।

এই ঘটনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার