ঢাকা, -

আলোচিত সংবাদ

গোপনে ইউক্রেন সফরে গেলেন মার্কিন সিআইএ প্রধান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস সম্প্রতি গোপনে ইউক্রেন সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) একজন মার্কিন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উইলিয়াম বার্নসের এ সফর সম্পর্কে সেই সময়ে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে যখন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন বাহিনী, তখন তিনি কিয়েভ সফরে ছিলেন।

আরও পড়ুন  কক্সবাজার আসছেন তারেক রহমান

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেছেন, সিআইএ প্রধান সফরে গিয়ে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সিআইএ প্রধান বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সব ধরণের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করা হবে।

সিআইএ প্রধানের এই গোপন সফরের কথা প্রথম প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট। মার্কিন এই গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়া-অধিকৃত অঞ্চল ফিরে পাওয়ার এবং বছরের শেষ নাগাদ যুদ্ধবিরতি আলোচনা শুরু করার পরিকল্পনাটি সিআইএ প্রধানকে জানিয়েছেন।

আরও পড়ুন  বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিআইএ প্রধান বার্নস গত মাসে গোপনে ইউক্রেন সফরে গিয়েছিলেন। গত বছর ইইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তিনি নিয়মিতই ইউক্রেন সফরে যাচ্ছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ