ঢাকা, -

আলোচিত সংবাদ

ড. ইউনূস ইস্যুতে নতুন প্রসিকিউটর নিয়োগ, শুনানিতে যাবেন না খুরশীদ আলম

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ট্রাইব্যুনালে নতুন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়ায় শুনাতিতে যাবেন না বলে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান।

সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানিয়েছেন।

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় আইনজীবী খুরশীদ আলম খানের পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  প্রকাশ্যে ধূমপান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

খুরশীদ আলম খান বলেন, বিষয়টি গত রাতে আমাকে একজন জানিয়েছেন। আমি কলকারখানা প্রতিষ্ঠানকে (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর) জানিয়েছি যে, আপানারা তো আমাকে নিয়োগ দিয়েছেন, আমি আপানাদের মামলা নিয়ে হাইকোর্ট, আপিল বিভাগ এবং শ্রম আদালতেও যাচ্ছি। এখন দেখছি নতুন একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আমি বলেছি, আপানারা যে কোনো একজনকে দেন। একই মামলায় ২ জন আইনজীবী নিয়োগ দেওয়া সমীচীন মনে হচ্ছে না, জানান খুরশীদ আলম।

আরও পড়ুন  শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার

তিনি বলেন, তাদের বলে দিয়েছি, একজনকেই রাখেন না হলে আমার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব না।

এই মামলা হাইকোর্টে এলে তখন আপনি শুনানি করবেন কি না জানতে চাইলে খুরশীদ আলম বলেন, সেটা তখন দেখা যাবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও এ সময় জানান তিনি।

আরও পড়ুন  আজ ৫ মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক

এ ব্যাপারে সৈয়দ হায়দার আলী বলেন, এই মামলায় খুরশীদ আলম খান সাহেবও আছেন, আমাকেও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একসঙ্গে কাজ করবেন না এমন কথা তো তিনি বলেননি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ