ঢাকা, -

আলোচিত সংবাদ

চকরিয়া-পেকুয়াকে বন্যামুক্ত রাখতে নদীর দু’পাড়ে বাঁধ নির্মাণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় ভবিষ্যতে বন্যা প্রতিরোধে মাতামুহুরি নদী ড্রেজিং ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে কক্সবাজারের বন্যাকবলিত চকরিয়ার কাকারা এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে মন্ত্রী একথা বলেন।

কক্সবাজারের বন্যা কবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র দেখতে পেয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।

আরও পড়ুন  রাউজানে ডাকাতির আগেই অস্ত্রসহ আটক ১৪ ডাকাত

এর আগে চকরিয়ার কাকারায় আড়াইশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁর সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য তাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ।

আরও পড়ুন  কক্সবাজারে পাহাড় ধসে মারা গেলেন স্বামী-স্ত্রী

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও ইউএনও জেপি দেওয়ানের সঞ্চালনায় আয়োজিত ত্রাণ বিতরণ সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম প্রমুখ।

প্রতিমন্ত্রী পরে চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ