- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ রাজশাহী, স্ত্রী তামান্না ঢাকায়

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। একইসাথে কারাগারে থাকা তার স্ত্রী তামান্না শারমীনকে ঢাকা বিশেষ (মহিলা) কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে গ্রেপ্তার হয় ছোট সাজ্জাদ। এরপর ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম ওঠে আসে ছোট সাজ্জাদের। তার বাহিনীর রায়হান, ইমনসহ দুর্ধর্ষ সন্ত্রাসীরা চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি চালাচ্ছে। এ সংক্রান্ত একাধিক মামলা হলেও তার সহযোগিরা সবাই ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন  কালবৈশাখীতে লন্ডভন্ড হাটহাজারী

পুলিশ সূত্রে খবর, তাদের গ্রেপ্তারে অভিযান চলমান।