- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামে আইনজীবীকে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় সিআরবি ফ্রান্সিস রোডস্থ পানির ট্যাংঙ্কির ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

গ্রেপ্তার তিন কিশোর হলো- মো. হৃদয় (১৭), মো. শাহীন (১৬) ও ভাসমান মো. হাসান প্রকাশ বশর (১৬)।

আরও পড়ুন  দক্ষিণ চট্টগ্রামের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ওসি জাহেদুল কবির বলেন, মো. মাহবুবুল আলম একজন আইনজীবী। গতকাল শনিবার সন্ধ্যায় টাইগার ম্যুরালের ফুটপাতের উপর কয়েকজন তার পথরোধ করে। টিপ ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তিনি বাধা দিলে তাদের মধ্যে একজন তাকে টিপ ছোরা দিয়ে আঘাত করে। আঘাতের পর তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তিনি থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন  বান্দরবানে আইইডি বিস্ফোরণে নির্মাণ শ্রমিক নিহত

তিনি আরও বলেন, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনায় জড়িত কিশোর হৃদয়কে সিআরবি ফ্রান্সিস রোডস্থ পানির ট্যাংঙ্কির সিঁড়ির নিচ থেকে ছোরাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ট্যাঙ্কির উপর থেকে আরেক কিশোর শাহীনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই করা ২ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।

আরও পড়ুন  পেকুয়ায় ভাবিকে হত্যার ১০ দিন পর সেই দেবর গ্রেপ্তার