ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট সড়কে দায়িত্ব পালনকালে মো. বোরহান উদ্দিন (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ।

মৃত মো. বোরহান উদ্দীনের বাড়ি ফেনী জেলায়।

ওয়াসিম ফিরোজ বলেন, ট্রাফিক পুলিশের সদস্য বোরহান উদ্দীন সকালে কেরানিহাটে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ মাটিতে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  শিশুপুত্রকে হত্যার অভিযোগে আটক বাবা

মরদেহের সঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও পুলিশের কর্মকর্তারা আছেন। মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে মানাজে জানাযা অনুষ্ঠিত হবে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ