ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ছাত্রশিবিরের প্রবাহ কোচিং সেন্টার উচ্ছেদ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চকবাজারে সিরাজদ্দৌলা সড়কে ১১ শতক জমি থেকে ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত প্রবাহ কোচিং সেন্টারটি উচ্ছেদ করে তা জেলা প্রশাসনের অধীনে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার(১৫ জুন) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম। এসময় চট্টগ্রাম মহানগর পুলিশ টিম, চকবাজার থানা টিম, পিডিবি ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন অভিযানে সহায়তা করে।

জানা যায়, দীর্ঘ ৮ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের এই মূল্যবান জায়গাটি জামায়াত-শিবির চক্র দখল করে সেখানে অনুমোদনহীন কোচিং সেন্টারসহ অন্যান্য ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করেছে। উদ্ধার করা জমির মূল্য ৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন  অল্প বৃষ্টিতেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সিডস্টোর-সখীপুর সড়ক

উচ্ছেদ অভিযান পরিচলনাকারী মো. তৌহিদুল ইসলাম জানান, প্রবাহ কোচিং সেন্টারের কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, এই কোচিং সেন্টারের মূল মালিক হোসাইন আল হেশাম মো. জাবেদ। তার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকার জনৈক মাবুদ মাস্টারের বাড়ি।

উল্লেখ্য, চট্টগ্রামের চকবাজার এলাকা ঘিরে জামায়াত-শিবির চক্র বিভিন্ন নামে কোচিং সেন্টারের ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। আর এই ব্যবসার কোটি কোটি টাকা থেকে একটি বড় অংশ যায় তাদের রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কাজে ও তাদের নেতাকর্মীদের সাহায্যের জন্য। শুধু তাই নয়, এসব কোচিং সেন্টার থেকে আয় করা অর্থ দিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতার জন্য ব্যয় করা হয় বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে জানান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর।

আরও পড়ুন  দিনাজপুরে সাবেক ওলামা লীগ নেতার মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম আরও জানান, ভিপি মামলা নম্বর- ২৪/৬৫-৬৬ মূলে ইমামগঞ্জ মৌজার বিএস ১৯৩ নম্বর খতিয়ানভুক্ত ৬২৯ নম্বর দাগের এই জায়গা ‘আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্টস রিসার্চ ইনস্টিটিউট’কে লিজ দেয়া হয়েছিল। কিন্তু সরজমিনে দেখা যায়, এই লিজ গ্রহীতা লিজের শর্ত ভঙ্গ করে প্রবাহ কোচিং সেন্টার নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কোচিং ব্যবসা পরিচালনার জন্য দিয়েছেন। এর পাশাপাশি রিসার্চ ইনস্টিটিউটের নামে আসবাবপত্রের দোকান পরিচালিত হয়ে আসছিল। লিজের শর্ত ভঙ্গের দায়ে ইতোপূর্বে ভিপি লিজ বাতিল করা হয়েছিল।

এই অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে দখলে রেখে প্রবাহ কোচিং সেন্টার প্রায় ৮ বছরের বেশি সময় ধরে এখানে পরিচালিত হচ্ছিল। দশটি রুমে পরিচালিত হচ্ছিল জমজমাট কোচিং ব্যবসা। উচ্ছেদ অভিযানের পর কোচিং সেন্টারের সব মালামাল অপসারণ করা হয়েছে। প্রায় ২৫০টি টেবিল-বেঞ্চ, ৮টি এসি, ২টি ফ্রিজ, আলমিরাসহ কোচিং সেন্টারসংশ্লিষ্ট মালামাল প্রবাহ কোচিং সেন্টারের হিসাব কর্মকর্তা আনোয়ার হোসাইনকে বুঝিয়ে দেয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানে সিএমপির পুলিশ টিম, চকবাজার থানা টিম, পিডিবি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন সহায়তা করেছে।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বাসচাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

ছাত্রশিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারে উচ্ছেদ অভিযান 

প্রসঙ্গত, গত ৩০ মে চট্টগ্রাম নগরীর কলেজ রোড এলাকা থেকে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অবৈধ দখল থেকে কয়েক কোটি টাকার মূল্যবান সরকারি সম্পত্তি উদ্ধার করে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এই অভিযান পরিচালনা করেন। আর এরপরই তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে দুই দফা ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ