ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ড্রোন দিয়ে তদারকি করা হচ্ছে পশুর হাট: সিএমপি কমিশনার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর সব পশুর হাট সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

সোমবার (২৬ জানুয়ারি) নগরীর চান্দগাঁও থানার নূরনগর হাউজিং ও কর্ণফুলী থানার মইজ্জারটেক গরুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় কৃষ্ণ পদ রায় বলেন, সড়কে গরুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে। জালটাকা শনাক্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাছাড়া রাস্তার আশপাশে গড়ে ওঠা কয়েকটি অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। যেখানে বাজার ইজারা দেওয়া হয়েছে, তার বাইরে কেউ এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  ঢাবির স্টাফ কোয়ার্টারে গৃহবধূর আত্মহত্যা

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ