ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় গিয়ে বহিষ্কার ২ যুবদল নেতা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে অংশগ্রহণ ও চট্টগ্রাম-১০ উপনির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণাসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দুই যু্বদল নেতাকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিস্কৃতরা হলেন- ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।

আরও পড়ুন  এবার ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্য, উপজেলা পরিষদের কর্মচারী বরখাস্ত

নগর যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ ও সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ