ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ডে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আবহাওয়া কার্যালয় সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল অক্ষাংশ ২২ দশমিক ৯৩ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯৪ দশমিক ১৯ ডিগ্রি পূর্ব মিয়ানমারের মাউলাইকে। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

তিনি আরও বলেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এটি ছিল হালকা শ্রেণির ভূমিকম্প।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ