ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে রেলওয়ের বেদখল হওয়া ২০ কোটি টাকার জমি উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বেদখল হয়ে যাওয়া রেলওয়ের ২০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) অভিযান চালিয়ে দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে ৩০ শতক জমি উদ্ধার করে চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। পরে জমিগুলো রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে।No description available.এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সরকারি সিটি কলেজের পাশে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ের ৩০ শতক জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এসব জমিতে দোকান-স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। জেলা প্রশাসক মহোদয়ের আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন  গাউসুল আজম মার্কেটে আগুন

আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যোগ করেন এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ