ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে হঠাৎ একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। একাধিক খুঁটিতে হঠাৎ আগুন দেখা গেছে। স্থানীয়রা এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  বাস মালিকদের সুবিধা দিতে ‘কক্সবাজার স্পেশাল ট্রেন’ বন্ধের সিদ্ধান্ত

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বহদ্দারহাট থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।

উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, বহদ্দারহাট থেকে শুলকবহর যাওয়ার পথে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অনুরোধ করা হয় এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি।

আরও পড়ুন  টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ