ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ৭ দফা দাবিতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ ৭ দফা দাবিতে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে কয়েক’শ মিটার দূরে তিনপুলের মাথায় গিয়ে তা শেষ হয়।

তবে অনুমতি ছাড়াই মিছিল বের করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  নির্বাচনী কার্যালয়ে বিএনপি’র সন্ত্রাসী হামলা: প্রতিবাদে নগর যুবলীগের বিক্ষোভ মিছিল

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এ সময় ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে সকল ছাত্র সমাজকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

আরও পড়ুন  হাটহাজারী থানার নতুন ওসি মনজুর কাদের

এদিকে অনুমতি ছাড়া ঝটিকা মিছিল বের করে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি জাহিদুল কবির বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা কোনও ধরনের অনুমতি না নিয়ে হঠাৎ জড়ো হয়ে ঝটিকা মিছিল করেছে। মিছিলটি পাঁচ মিনিটের মতো স্থায়ী ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তারা বড় নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছিল। কিন্তু পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  হাটহাজারীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ