ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম ওয়াসা মোড়ে দুই বাসে আগুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে। কারা এটি করেছে নিশ্চিত নয়, পুলিশও কাউকে আটক করতে পারেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা এতথ্য নিশ্চিত করেছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভয়েস অফ এশিয়াকে বলেন, রাত দশটা ৫০ মিনিটের দিকে ওয়াসার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী লোকাল বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন  কাভার্ডভ্যানে পানি পরিবহনের নামে অস্ত্র-গুলি-ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ