- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রাম কারাগারে ‘সাবেক এমপিকে হামলা, এটি গুজব’

চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফ কারগারের বাথরুমে পড়ে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮ টার দিকে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা

জেল সুপার জানান, কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য এমএ লতিফ বাথরুমে হঠাৎ পড়ে আহত হন। এছাড়াও নাক দিয়ে কিছুটা রক্ত ঝরেছে। আগেই হার্টে বাইপাস সার্জারি ছিলো। এ জন্য কারাগারের ডাক্তার চমেকে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, কারাগারের ভেতর কেউ সাবেক এমপিকে হামলা করেনি। এটি গুজব। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট

গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে চট্টগ্রাম নগরীর বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।