ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১০ আসনের ভোট শেষে চলছে গণনা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

রবিবার (৩০ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যেবক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোনো ধরনের লিখিত কিংবা মৌখিক অভিযোগ আমার কাছে আসেনি। ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। ফলাফল এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে ঘোষণা করা হবে।

আরও পড়ুন  ফটিকছড়িতে ফার্মেসি মালিক যখন ‘ডাক্তার’, অবশেষে আটক

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

চট্টগ্রামে-১০ আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৩ জন। প্রসঙ্গত, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন  হাতিয়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৫

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ