ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১১ আসনে এগিয়ে ধানের শীষ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত এগিয়ে আছে বিএনপির ধানের শীষ।

চট্টগ্রাম-১১ আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে একটির ফলাফলে দেখা যাচ্ছে, ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম পেয়েছেন ৩৬১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

আরও পড়ুন  লোহাগাড়ায় ৩ ডাকাত গ্রেফতার

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুরে ভোটের হার কিছুটা কম ছিল।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ