ঢাকা, -

আলোচিত সংবাদ

লোহাগাড়ায় ৩ ডাকাত গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে দরবেশহাট ডিসি সড়কে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠঘর এলাকার আব্দুল রশিদের পুত্র মো. জাকির হোসেন (৩৫), চাঁদপুরের কচুয়া থানার গজালিয়া ইউনিয়নের আজহার মির্জার পুত্র মো. আলমগীর (৫০) ও বাগেরহাট জেলার সদর থানার বৃষ্টিপুর ইউনিয়নের মানরা বাদুখালী এলাকার ইউসুফ বিশ্বাসের পুত্র মানিক বিশ্বাস (২৫)।

আরও পড়ুন  চট্টগ্রামে ‘কেএনএফ'র ইউনিফর্ম জব্দের ঘটনায় সাবেক এমপির ভাইসহ গ্রেপ্তার ৪

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি চাকু, ৩টি দেশীয় তৈরি কিরিচ, ২টি হেকস ব্লেড, ২টি হেকস ব্লডের মেশিন ও ১টি সিএনজিচালিত অটোরিক্সা।

পুলিশ জানায়, দরবেশহাট ডিসি সড়ক হয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা পুটিবিলার দিকে যাচ্ছিল। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে অটোরিক্সাটিকে থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। পরে সিএনজি অটোরিক্সাটিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন  নাসিরনগরে খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ