- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চন্দনাইশে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহত ৮

চট্টগ্রামের চন্দনাইশে রথযাত্রার শোভাযাত্রায় বিদ্যুতায়িত হয়ে অন্তত ৮ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল শ্রী শ্রী রাধামাধব জুলন মন্দির থেকে পাঠানদন্ডী মাহাজনঘাটার উদ্দেশে যাত্রা শুরু করে রথযাত্রার শোভাযাত্রা যাওয়ার পথে সুচিয়া সাথী ক্লাবের সামনে এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রথযাত্রা চলাকালে রথের উপরের একটি অংশ পাকা রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে রথে এবং পাশে থাকা অন্তত সাত থেকে আটজন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুন  ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আহত ব্যক্তিদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আরও পড়ুন  রাঙামাটি ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য