ঢাকা, -

আলোচিত সংবাদ

রাঙামাটি ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙামাটির বেতবুনিয়ায় ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাবশত ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন- আকবরশাহ থানার কনস্টেবল মিনু আরা, বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া ও কনস্টেবল সুমন কান্তি দে।

আরও পড়ুন  আনোয়ারায় পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ