- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চান্দগাঁওয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও থানাধীন হাজী আবদুল লতিফ জামে মসজিদ এলাকা থেকে বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ । 

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

গ্রেপ্তারকৃতের নাম মো. হায়দার আলী (২৬)। তিনি কর্ণফুলীর শিকলবাহা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মিয়াজি বাড়ির মৃত. মো শফির ছেলে।

আরও পড়ুন  কপ-৩৩ আয়োজন করতে চায় ভারত

ওসি জাহিদুল কবির জানান, গ্রেপ্তারকৃত আসামি হায়দার আলীর বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও  ছিনতাইসহ মোট ৮ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।