ঢাকা, -

আলোচিত সংবাদ

চুয়েট’র সামনে পড়ে আছে গলাকাটা অজ্ঞাতনামা যুবকের লাশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনে গলাকাটা এক অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেছে। নিহত ওই যুবককে ঘিরে দেখছে উৎসুক জনতা।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ সেখানে উপস্থিত হয়ে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দীন ও ইউপি সদস্য মাহফুজুল হকসহ অনেক প্রত্যক্ষদর্শী জানান, রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের কলেজের সামনে রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পড়েছিল গেঞ্জি পরিহিত আনুমানিক ৩২-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক। তখন যুবকটি বেঁচে ছিল। এ সময় এক সিএনজিচালিত অটোরিকশা চালক মুমূর্ষু অবস্থায় ওই যুবককে তার গাড়িতে তুলে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিচ্ছিলেন ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। এরপর স্থানীয় চুয়েট পুলিশ ও রাউজান থানাকে খবর দিলে পুলিশ চুয়েট পৌঁছান। এরপর থেকে ওইব্যক্তির পরিচয় এবং কিভাবে মারা গেছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন  তীব্র গ্যাস সংকটে চট্টগ্রামের বাসিন্দারা

এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এটা রাঙ্গুনিয়ার ঘটনা। ওইব্যক্তিকে কেউ হয়তো হত্যা করেছে। চুয়েট গেইটে তার লাশ রয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তি রক্তাক্ত। তার গলায় ছুরিকাঘাত বা লোহার রডের আঘাত রয়েছে। এটা কোন সড়ক দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানিয়েছেন।

আরও পড়ুন  বান্দরবানে ৫৯টি দোকান আগুনে পুড়ে ছাই

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ