ঢাকা, -

আলোচিত সংবাদ

চেক প্রতারণা মামলায় অভিযুক্ত ‘হিল্টন’ জেল হাজতে

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

২য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দায়েরকৃত চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হিল্টন বনিক, হিল্টন এন্ড নয়ন জুয়েলার্সের স্বত্তাধিকারী এবং খাগড়াছড়ির নারায়ন বনিকের ছেলে।

রবিবার (৭ জুলাই) আসামী বিচারিক আদালতে আত্মসমর্পন করিলে আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অজয় বোস রিংকু এ তথ্য নিশ্চিত করেন।

অজয় বোস রিংকু ভয়েস অফ এশিয়াকে জানান, হাটহাজারী সোনা ব্যাবসায়ি কার্ত্তিক কুমার ধরের দায়েরকৃত মামলার খাগড়াছড়ির সোনা ব্যবসায়ি হিল্টন বণিক জেল হাজতে আছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ এই যে, অভিযুক্ত হিল্টন বণিক মামলার বাদী কার্ত্তিক কুমার ধরের নিকট থেকে ব্যবসায়িক কারণে ১৩,০০০০০ (তের লক্ষ) টাকা হওলাদ নেন, তার বিপরীতে বাদীকে ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকার সিটি ব্যাংক লিমিটেড একটি চেক প্রদান করেন, এবং বাকী টাকা নগদে পরিশোধ করার অঙ্গিকার করেন।

আরও পড়ুন  চন্দনাইশে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহত ৮

আইনজীবী আরও জানান, বাদী চেকটি ব্যাংকে নগদায়ের জন্য উপস্থাপন করিলে ডিজঅনার হয়,পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিচার নিষ্পত্তির জন্য মাননীয় ২য় যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হইলে মাননীয় আদালত বাদী ও অভিযুক্তের মানিত স্বাক্ষীদের স্বাক্ষ্য পর্যালোচনা করিয়া অভিযুক্তকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন, অভিযুক্ত বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে আপীল করিলে মাননীয় ১ম অতিরিক্ত দায়রা জজ বিগত ৯/৫/২০২৪ ইং তারিখে অভিযুক্তের আপীল নামঞ্জুর করিয়া বিচারক আদালতের সাজা বহাল রাখেন,পরবর্তীতে অভিযুক্ত বিগত ০৭/০৭/২০২৪ ইং তারিখে বিচারিক আদালতে আত্মসমর্পণ করিলে মাননীয় আদালত জামিন নামঞ্জুর করিয়া অভিযুক্তকে জেল-হাজতে প্রেরণ করেন, বর্তমানে অভিযুক্ত জেল-হাজতে আছেন।

আরও পড়ুন  ১৪ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ