ঢাকা, -

আলোচিত সংবাদ

জলদস্যুর কবল থেকে মুক্ত ‘এমভি আবদুল্লাহ’ আরব আমিরাতে

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মুক্তিপণ দিয়ে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় পৌঁছেছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে।

রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালি হয়ে আমিরাতের আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, রবিবার বিকালে আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পরের দিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভীড়ানো হবে। সেখান থেকে দুইজন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক এমভি আবদুল্লাহ জাহাজযোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের সময় লাগবে ২৫-২৬ দিন।

আরও পড়ুন  চট্টগ্রামে 'রাষ্ট্রদ্রোহী মামলা' করা সেই বিএনপি নেতাকে অব্যাহতি

প্রসঙ্গত, ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের জাহাজটি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ